১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কায় আছড়ে পড়ল ব্যা`লি`স্টি`ক ক্ষে`প`ণা`স্ত্রে`র ধ্বং`সা`ব`শেষ
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৬
মক্কায় আছড়ে পড়ল ব্যা`লি`স্টি`ক ক্ষে`প`ণা`স্ত্রে`র ধ্বং`সা`ব`শেষ

সৌদি আরবের মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে দুটি প্রতিহত করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক নিক্ষেপ করা হয়েছিল।


সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি আরও ঘোষণা করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।


এর আগে বুধবার জোটের পক্ষ থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানানো হয়েছিল।


 


সেসময় রিয়াদ অঞ্চলের দিকে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং পশ্চিমাঞ্চলীয় সৌদি আরবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় বলে জানানো হয়েছে। এ ছাড়া মক্কা এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন প্রতিহত করা হয়েছিল।


সৌদি আরবে হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ইয়েমেনে হুথি অবস্থানগুলোতে জোটের পাল্টা হামলার ফলে উভয় পক্ষের মধ্যে শত্রুতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটল।


সূত্র: আনাদোলু এজেন্সি




শেয়ার করুন