১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৯:২৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ১৭ জন গ্রেফতার, অপরাধ দমনে কঠোর অবস্থান
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৬
রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ১৭ জন গ্রেফতার, অপরাধ দমনে কঠোর অবস্থান

নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। 


এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ৭ জন ও অন্যান্য মামলার ৫ জন আসামী।


 গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার'র কঠোর দিকনির্দেশনা ও নিবিড় তদারকিতে নগরীতে অপরাধ দমনে বিশেষ সফলতা আসছে। মাদক, চুরি, ছিনতাই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের ধরতে তিনি নিয়মিত ভাবে সকল থানার ওসি এবং ডিবির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন এবং মাঠ পর্যায়ের অভিযান গুলো সরাসরি মনিটরিং করছেন। তার নির্দেশনায় রাত-দিন ২৪ ঘণ্টা টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করায় নগরবাসীর মধ্যে নিরাপত্তার অনুভূতি বেড়েছে।


এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান জানান, মাননীয় পুলিশ কমিশনার স্যারের সুস্পষ্ট নির্দেশনা হলো কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস ও আইন-বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে যে কোনো অপরাধের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন