০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৪০:৪৭ অপরাহ্ন
প্রতি রাতে ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে: ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৬
প্রতি রাতে ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে: ট্রাম্প

প্রতিদিন রাতে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে চীন এখনো নিরপেক্ষ অবস্থানে রয়েছে।


সোমবার ওয়াশিংটনে ট্রাম্প এসব কথা বলেন। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।


এদিকে হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে সীমিত হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, জাহাজে হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ইরান যাতে আবার রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।


হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।



এদিকে সোমবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ভারত মহাসাগরে একটি তেলবাহী ট্যাংকার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে। তবে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


শেয়ার করুন