০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:০১:৩৩ অপরাহ্ন
দুর্গাপুরে ছয়টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২৬
দুর্গাপুরে ছয়টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ নজরুল ইসলাম

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতায় ছয়টি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। রবিবার (৩ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা দুর্গাপুর পৌরসভার সহ বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় পর্যায়ক্রমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন, দেবীপুর রাস্তার উদ্বোধন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লাস্টিক ডাস্টবিন প্রদান ও উদ্বোধন, দুর্গাপুর থানা অভিমুখী ইউনিক ব্লক রোড উদ্বোধন এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ রোড উদ্বোধন। দিনব্যাপী এসব উন্নয়ন কাজের উদ্বোধনের মাধ্যমে উপজেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসতুর আমিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চানন্দ সরকার, থানার তদন্ত ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রধান প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ, পৌরসভার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল হক, পৌরসভার কার্য সহকারী রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু ও গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, উপজেলা বিএনপির কমিটির সদস্য জিয়াউল হক রতন এবং বিএনপি নেতা গোলাম মর্তুজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপুরের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের চলমান কর্মকাণ্ডের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, দুর্গাপুরকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। দিনব্যাপী উদ্বোধনী আয়োজনে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

শেয়ার করুন