২৪ মে ২০২৬, রবিবার, ১২:৩১:০৭ অপরাহ্ন
আজও ব্যাংক খোলা, লেনদেন চলবে কতক্ষণ?
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২৬
আজও ব্যাংক খোলা, লেনদেন চলবে কতক্ষণ?

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির আগে গতকাল শনিবার (২৩ মে) ও আজ রোববার (২৪ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু থাকছে। তবে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি। যদিও পোশাকশিল্প ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কয়েকটি শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৩ ও ২৪ মে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।


যদিও ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু থাকবে।


১ জুলাই থেকে পে স্কেল কার্যকর, বেতন-ভাতা ও পেনশন নিয়ে বড় সুখবর

ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।


এই দুই দিনে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।


এ ছাড়া বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বিইএফটিএন এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রমও বিশেষ সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


অন্য দিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার আগের নির্দেশনাও বহাল থাকবে। একই সঙ্গে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সীমিত পরিসরে চালিয়ে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।



শেয়ার করুন