১১ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:৫৫:১৪ অপরাহ্ন
ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২৬
ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধজাহাজগুলো পুনরায় আধুনিক অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।



শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে যাবে।


তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কী হয়।’


ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র তার যুদ্ধজাহাজগুলোকে নতুন করে শক্তিশালী অস্ত্রে সজ্জিত করছে। তার ভাষায়, ‘আমরা জাহাজগুলোকে সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত করছি—যেগুলো আগে কখনও ব্যবহার করা হয়নি।’


তিনি আরও বলেন, ‘যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমরা এসব অস্ত্র ব্যবহার করব এবং তা হবে অত্যন্ত কার্যকর।’


ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা আমাদের সামনে বলছে সব পারমাণবিক কার্যক্রম বন্ধ করেছে, আবার প্রকাশ্যে বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায়।’


মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইসলামাবাদে সম্ভাব্য আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনার ফলাফলই নির্ধারণ করবে পরিস্থিতি শান্ত হবে, নাকি নতুন করে সংঘাতের দিকে এগোবে।


শেয়ার করুন