৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০১:১৬:৪৭ পূর্বাহ্ন
রাজশাহীতে ভাড়া চাইতে গিয়ে শিক্ষক মারধরের শিকার, ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৬
রাজশাহীতে ভাড়া চাইতে গিয়ে শিক্ষক মারধরের শিকার, ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায়  বকেয়া ভাড়া, সংস্কার কাজে বাধা এবং মারধরের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষক। 


ভুক্তভোগী মোসা. নাহিদা আক্তার (৩৮) জানান , আজ সোমবার বিকেল আনুমানিক ৪ টার সময়  বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ এলাকায় তাঁর পৈত্রিক বাসায় যায় চার কক্ষ বিশিষ্ট বাড়ীটিতে গত প্রায় ১০ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন শাহিনা বেগম (৫৭)। শুরুতে নিয়মিত ভাড়া পরিশোধ করলেও  গত তিন বছর ধরে তিনি ভাড়া, বিদ্যুৎ ও পানির বিল নিয়মিত দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।


লিখিত অভিযোগে বলা হয়, ভাড়া পরিশোধ ও বাসা ছাড়ার জন্য তিন মাস আগে মৌখিকভাবে জানানো হলে অভিযুক্ত সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে ভাড়া ও ইউটিলিটি বিল মিলিয়ে প্রায় ৬৫ হাজার টাকা বকেয়া রয়েছে।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ বাসা সংস্কারের জন্য মিস্ত্রি নিয়োগ করলে অভিযুক্ত কাজ করতে বাধা দেন। এ সময় বিকেলে এক অজ্ঞাত ব্যক্তিকে ডেকে এনে নাহিদা আক্তার ও তাঁর বড় ভাই দেলোয়ার হোসেনকে মারধর করা হয় এবং বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দেলোয়ার হোসেনসহ স্থানীয় আরও কয়েকজনের কথা উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অভিযোগ দাখিল করা হয়েছে বোয়ালীয়া মডেল থানা -তে।



এই বিষয়ে বোয়ালীয়া থানার অফিসার ইনচার্জ জানান,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন