১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:২১:২২ পূর্বাহ্ন
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৬
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IDEB)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (মুক্তিযোদ্ধা বিষয়ক) মোঃ তৈয়ব আলী মুকুল এবং রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF)-এর সদস্য (সাংগঠনিক) ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DEAB) রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জি. মোঃ আরিফুজ্জামান সোহেল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক মোঃ আলিম উদ্দিন রবিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব মোঃ রাহাত কামাল।


প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়ন ও বিনির্মাণে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জি. অনুপ কুমার সাহা, ইঞ্জি. কুদরাত-ই-খোদা, ইঞ্জি. শামিম, ইঞ্জি. টুটুল, ইঞ্জি. আশরাফুল ইসলাম শিশির, ইঞ্জি. সজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


শেয়ার করুন