১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:৪২:১৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৬
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এই ঘটনা ঘটে।



আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আমনুরা জংশন এলাকায় থাকা ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল।


হাসিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে এই ট্রেন লাইনচ্যুত হয়। পরে খবর দেয়া হয় উদ্বারকারী দলকে। ইতোমধ্যে ওয়াগন উদ্ধার ও ট্রেন লাইনের মেরামতের কাজ শুরু করা হয়েছে। 


এর আগেও, একই জায়গায় একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে রেলওয়ের ওই কর্মকর্তারা জানান। 


শেয়ার করুন