রাজশাহী জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দুটি আসনে জামায়াত ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলার ছয়টি আসনের মধ্যে এখন পর্যন্ত পোস্টল ভোটসহ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
রাজশাহী-১ ( তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।
রাজশাহী-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৬টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট ৷ এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট কেন্দ্র ১৩১ টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ১২২ টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।
রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২ টি। এরমধ্যে ১৩২ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬১২ ভোট। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এরমধ্যে ১১৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

