০২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ০৪:১৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কারণে ভয় কাজ করে অভিনেত্রী মিমির
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৬
যে কারণে ভয় কাজ করে অভিনেত্রী মিমির

অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে এখনও অজানা এক ভয় কাজ করে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর মনে। নতুন চরিত্র, সেট ও সহকর্মীদের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে শুটিং শুরুর আগের রাতে ঠিকমতো ঘুমও হয় না তার।



সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ভয় ও অস্বস্তির কথা জানিয়েছেন মিমি। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে তার মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়।


মিমি জানান, শুটিংয়ের প্রথম দিন তিনি কিছুটা আগেভাগেই সেটে পৌঁছান। সেখানে গিয়ে কারা কাজ করছেন, সবাই প্রস্তুত কি না এসব দেখে নেন। আগে থেকেই পুরো পরিবেশ সম্পর্কে ধারণা নিতে পারলে তার অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায়।


অভিনেত্রীর ভাষ্য, নতুন সিনেমার কাজ শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। এ কারণে শুটিংয়ের প্রথম দিন অন্যদের তুলনায় কিছুটা আগে সেটে পৌঁছানোর চেষ্টা করেন তিনি।



এদিকে আগামী দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী।


এর আগে ‘রক্তবীজ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন মিমি ও আবির। নতুন সিনেমায় আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।


শেয়ার করুন