জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের (NHRDF) অর্থায়নে বার্জার ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী (৩৬০ ঘণ্টা) দুটি কারিগরি কোর্সে ভর্তি চলছে। কোর্সসমূহ হলো— ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ এবং ‘উড কোটিং’। উভয় কোর্সে ২৪টি করে আসন রয়েছে।
কমপক্ষে ৮ম শ্রেণি পাস এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী যেকোনো পুরুষ ও নারী এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) সার্টিফিকেট প্রদান করা হবে এবং চাকরি পেতে বিশেষ সহায়তা করা হবে। এছাড়া বেকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ০২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন ফরম জমা দিতে পারবেন। আগামী ০৩ অক্টোবর ২০২৬ সকাল ৯:০০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ০৪ অক্টোবর ২০২৬ থেকে নিয়মিত প্রশিক্ষণ ক্লাস শুরু হবে।
অনলাইনে আবেদনের সরাসরি লিংক https://forms.gle/4TxcVBtVYxVTX9BS6
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৩৩২-৮১১৬৯৫, ০১৩৩২-৮১১৬৮৪।

