রাজশাহীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার সিটিহাট বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে আগেই চেকপোস্টের খবর পেয়ে বাস থেকে এক সন্দেহভাজন যাত্রী নেমে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

