মহানগরীতে পুলিশের ধারাবাহিক অ`ভিযানে ১৪ জন গ্রে`প্তা`র


রাকিবুল হোসেন শাহীন: , আপডেট করা হয়েছে : 09-11-2026

মহানগরীতে পুলিশের ধারাবাহিক অ`ভিযানে ১৪ জন গ্রে`প্তা`র

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ নানা অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের দিকনির্দেশনা ও কঠোর তদারকিতে মহানগরীতে অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চলছে। তাঁর নেতৃত্বে থানা পুলিশ ও ডিবি পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই, চুরিসহ কোনো অপরাধকেই ছাড় না দেওয়ার নীতি নিয়ে মাঠে রয়েছে আরএমপি।

বিশেষ করে মাদকের বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স নীতি, নিয়মিত ব্লক রেইড, ওয়ারেন্ট তামিল ও টহল জোরদার করায় অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। তিনি সব সময়ই বলেন, রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তির শহর হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারেন, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন — সেজন্য পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

নগরবাসীর মতে, পুলিশ কমিশনারের মানবিক নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও মাঠ পর্যায়ে সরাসরি তদারকির কারণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি মানুষের আস্থা ও ভরসা বেড়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার