ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রবিন


, আপডেট করা হয়েছে : 08-11-2026

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।


রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পুনর্গঠিত কমিটিতে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।


দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার