চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা


, আপডেট করা হয়েছে : 07-11-2026

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘এল’ চিহ্ন রাখতে হবে।




শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফেসবুক পেজে এ নির্দেশনা তুলে ধরা হয়।



নির্দেশনায় বলা হয়েছে, মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময়ই কেবল গাড়ি চালাতে পারবেন। এ ক্ষেত্রে গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘এল’ চিহ্ন থাকতে হবে।


বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার সময় চালককে শিক্ষানবিশ চালক বলা হয়। মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষানবিশ চালক রাস্তায় গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘এল’ চিহ্ন লিখে রাখতে হয় অথবা এ চিহ্নসংবলিত বোর্ড ঝুলিয়ে রাখতে হয়।





এ চিহ্নের মাধ্যমে রাস্তায় চলাচলকারী অন্য গাড়ির চালকেরা বুঝতে পারবেন, গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন। ফলে তারা পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে পারবেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার