ডিআরইউ নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন স্বাস্থ্য সাংবাদিক মুজাহিদ শুভ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 03-11-2026

ডিআরইউ নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন স্বাস্থ্য সাংবাদিক মুজাহিদ শুভ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক মুজাহিদ শুভ।

মুজাহিদ শুভ বর্তমানে এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। এর আগে তিনি ২০১৪ সালের পহেলা এপ্রিল থেকে সময় টেলিভিশনে প্রায় সাড়ে সাত বছর কাজ করেছেন। সাংবাদিকতা জীবনের বড় অংশজুড়েই তিনি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন। দেশ-বিদেশের খ্যাতনামা চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্টদের অংশগ্রহণে ছয় শতাধিক স্বাস্থ্যবিষয়ক টকশো সঞ্চালনা করেছেন তিনি।

কোভিড-১৯ মহামারির সময় সময় টেলিভিশনে তাঁর সঞ্চালনায় প্রচারিত ‘বদ্যিবাড়ি’ অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অনুষ্ঠানটি মহামারিতে চিকিৎসা, সচেতনতা ও প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য ও দিকনির্দেশনা দিতে ভূমিকা রাখে। এ ছাড়া সময় ও এখন টেলিভিশনের বিভিন্ন নীতিনির্ধারণী ও সম্পাদকীয় অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বর্তমানে তিনি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার