রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 02-11-2026

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।  

উল্লেখ্য, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে গত ২০ অক্টোবর স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার