রাজশাহীতে পুলিশের অভিযানে ২৮ অ`প`রা`ধী আ`ট`ক, কমিশনারের নেতৃত্বে অ`প`রা`ধ দমনে সাফল্য


রাকিবুল হোসেন শাহীন: , আপডেট করা হয়েছে : 28-10-2026

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৮ অ`প`রা`ধী আ`ট`ক, কমিশনারের নেতৃত্বে অ`প`রা`ধ দমনে সাফল্য

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির এর সার্বিক দিক-নির্দেশনায় অপরাধ দমনে বড় সাফল্য অর্জন করেছে আরএমপি। তাঁর ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে।


আরএমপি সদর দপ্তর জানায়, মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, চন্দ্রিমা, কাটাখালী, বেলপুকুর, এয়ারপোর্টসহ ১২টি থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত ১০ জন পলাতক আসামি, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য ফৌজদারি মামলায় ১১ জন।


পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির-এর নেতৃত্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানাগুলোকে 'জিরো কমপ্লেইন ইউনিট' হিসেবে গড়ে তোলা, দ্রুত সেবা প্রদান ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা বেড়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তায় আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার