সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কী কথা হলো তামিমের


, আপডেট করা হয়েছে : 26-10-2026

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কী কথা হলো তামিমের

সবশেষ ত্রিদেশীয় সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। পরপর দুই ম্যাচে হারের ফলে ফাইনাল খেলতে পারেনি টাইগাররা। এমন ব্যর্থতার পরে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 


আলোচনায় গুরুত্ব পেয়েছে দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্স এবং আগামীতে কীভাবে ভালো করা যায় সেই বিষয়ের উপর। বৈঠকে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। সঙ্গে ছিলেন জাতীয় দলের নির্বাচকরা, টিম ম্যানেজার, কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। 


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের ভালো কীভাবে হয় সেই বিষয়ে কথা হয়েছে। ওয়ানডের পাশাপাশি আরও বাকি দুই ফরম্যাট নিয়েও হয়েছে আলোচনা। সবমিলিয়ে বলা যায় ক্রিকেটের উন্নতির স্বার্থে বৈঠক হয়েছে এটি। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার