রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে নানান অপরাধের অভিযোগে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।