রাজশাহীতে পুলিশের অভিযানে ১০২৪ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার


রাকিবুল হোসেন শাহীন , আপডেট করা হয়েছে : 31-08-2026

রাজশাহীতে পুলিশের অভিযানে ১০২৪ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক দুটি অভিযানে ইস্কাফ সিরাপ ও ১ হাজার ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


 এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি দেশীয় অস্ত্র কুড়াল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার মৃত আব্দুল শেখের ছেলে মো: জাকারুল ইসলাম (৪৩) ও বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার মো: রেজাউল করিমের ছেলে মো: ওমর ফারুক (২৪)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ৩১ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান চালায়। 


এ সময় জাকারুল ইসলামের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ বোতল ইস্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। অন্যদিকে একই দিন রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় বিশেষ মাদকবিরোধী টিম বকতিয়ারাবাদ মালদা কলোনী এলাকায় অভিযান চালায়। এ সময় ওমর ফারুকের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা  ১ হাজার ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১০ হাজার ৬৯০ টাকা, ১টি মোবাইল ফোন ও ১টি দেশীয় অস্ত্র কুড়াল জব্দ করা হয়।


 রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর বলিষ্ঠ নেতৃত্ব ও কঠোর নির্দেশনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের  বিশেষ মাদকবিরোধী টিম নগরীজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। সাহসী, সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত কমিশনার ফয়েজুল কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহীকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। 


তার দিকনির্দেশনার কারণেই অল্প সময়ের মধ্যে মেট্রোপলিটন পুলিশ একের পর এক বড় সাফল্য পাচ্ছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে স্থানীয় এলাকাবাসী পুলিশকে সার্বিক সহযোগিতা করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি নগরবাসীর এ ধরনের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অভিযানকে আরও গতিশীল করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার