হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ


, আপডেট করা হয়েছে : 22-08-2026

হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর স্থবির হয়ে পড়েছে হরমুজ প্রণালির বাণিজ্যিক জাহাজ চলাচল। নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধের আগের সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল বর্তমানে মাত্র ২০ শতাংশে নেমে এসেছে।


যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) -এর তথ্য বলছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে।  যুদ্ধের আগে সাত দিনে যে পরিমাণ জাহাজ চলাচল করত, এটি তার মাত্র এক-পঞ্চমাংশ।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর মধ্যে রয়েছে জাহাজের ওপর দিয়ে ড্রোন উড়ানো, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন এলাকায় মাইন থাকার ঝুঁকি।


হরমুজ দিয়ে যে সব জাহাজ চলাচল কমেছে তার বড় অংশই ছিল তেলবাহী ট্যাংকার, প্রায় ৪৫ শতাংশ।


ইউকেএমটিও আরও বলছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলসংলগ্ন নৌপথটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ৬ জুলাইয়ের পর নৌপথে রিপোর্ট হওয়া ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার মধ্যে ১৬টিই এই এলাকায় ঘটেছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার