রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 18-08-2026

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্দিষ্ট সময়ের আগেই তাদের জন্ম হয়েছে। কারও প্রত্যাশিত ওজন নেই। নবজাতকদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


নবজাতকদের মায়ের নাম তিশা খাতুন। তিনি রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম নয়ন ইসলাম। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে চারটি সন্তানের জন্ম দেন তিশা। চার সন্তানের মধ্যে দুটি ছেলে, দুটি মেয়ে।


স্বজনেরা জানান, প্রসব বেদনা উঠলে সোমবার (১৭ আগস্ট) বিকেলে তিশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচার হয়। পরে নবজাতকদের ২৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।


তিশার স্বামী নয়ন ইসলাম বলেন, ‘আল্লাহ আমাকে একসাথে দুটি করে ছেলে ও মেয়ে দিয়েছেন। তারা যাতে সুস্থ থাকে, এটাই দোয়া করি। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়।’


রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, চারটি বাচ্চার মধ্যে দুজনের ওজন ১ কেজি করে। একটির ওজন ১ কেজি ১০০ গ্রাম, অন্যটি ১ কেজি ৩০০ গ্রাম। এটা প্রত্যাশিত ওজন না। দেড় থেকে দুই কেজি ওজন হলে কিছুটা স্বাভাবিক ধরা যায়। কিন্তু চারটি বাচ্চার ওজন স্বাভাবিক না। তারা নির্দিষ্ট সময়ের আগে জন্ম নিয়েছে। শারীরীক অবস্থা ভাল না, খারাপও না। এ জন্য তাদের চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আরও উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবারই শিশুদের স্ক্যানু ইউনিটে স্থানান্তর করা হবে বলেও জানান এই চিকিৎসক।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার