টানা ১১ বছর এসএসসিতে পাশের হারে এগিয়ে মেয়েরা


, আপডেট করা হয়েছে : 10-08-2026

টানা ১১ বছর এসএসসিতে পাশের হারে এগিয়ে মেয়েরা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাশের হার ৬২.২৫ শতাংশ।


তার মধ্যে ছাত্রীদের ৬৬.৬৮ শতাংশ ও ছাত্রদের ৫৭.৮৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। সেই হিসাবে এবারও পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১১ বছর এসএসসিতে পাশের হারে এগিয়ে ছাত্রীরা।


বিগত ১১ বছরের এসএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাশের হারে এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ।


তার মধ্যে ছাত্রদের পাশের হার ছিল ৮৭ দশমিক ৪১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ছিল ৮৬ দশমিক ৬৪ শতাংশ। 


এরপর থেকে প্রতিবছর পাশের হারে এগিয়ে ছাত্রীরা। সে ধারা এবারও ভাঙেনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার