হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান


, আপডেট করা হয়েছে : 04-08-2026

হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয় দৃঢ়ভাবে অস্বীকার করলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা অগ্রগতির দিকে যাচ্ছে বলে প্রকাশ্যে নিশ্চিত করেছে ইরান। একই সময়ে সামরিক অবস্থান ও হুমকির মধ্যেও কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানা গেছে।


সোমবার (৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ও ওমানের নিজস্ব নৌপথগুলোর জন্য একটি সাময়িক একক পথ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। এই একক সাময়িক পথ তৈরি হওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থা তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে তাদের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।


কূটনৈতিক অগ্রগতির এই ধারার মধ্যেও নিজেদের সামরিক প্রস্তুতি বজায় রাখার কথা জানিয়েছে তেহরান। যেকোনো হুমকির জবাবে পাল্টা পদক্ষেপ নিতে তারা তৈরি বলে ঘোষণা দিয়েছে ইরানের রিভোলিউশনারি গার্ড। অন্যদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষায় মার্কিন বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।


সূত্র: আল জাজিরা



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার