প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 03-08-2026

প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাবেন কি না, সেটি সময়ই বলে দেবে, এখনই আমি কিছু বলতে পারছি না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


সোমবার ( ৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


প্রধানমন্ত্রীর ভারত সফর প্রস‌ঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেটি সময়ই বলে দেবে। এখনই আমি কিছু বলতে পারছি না।  প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন দায়িত্ব নেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটি আমন্ত্রণপত্র এসেছিল, যেখানে তিনি তাকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন। 


তি‌নি ব‌লেন, এখন আবার ব্রিকসের জন্য একটি আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী তো দেশের কাজেই প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যয় করছেন। তাই কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে তিনি যাবেন তা সময়ই বলে দেবে।


পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যে চিঠি পাঠানো হয়েছে, তা‌তে নরেন্দ্র মোদি কি ব্রিকসের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, নাকি ভারত সফরেরও দাওয়াত ছিল?


জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, এটি আসলে এখানকার আলোচনার বিষয় নয়। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার