রাজশাহীর পুঠিয়া থানা এলাকা থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সিপিএসি'র একটি চৌকস দল। গ্রেপ্তারকৃতের নাম মোঃ সুজন আলী (৪৫)।
র্যাব-৫ সিপিএসি সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই শুক্রবার রাত ১টা ২০ মিনিটে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সুজন আলীর বিরুদ্ধে রাজশাহীর চারঘাট, পুঠিয়া ও নাটোর জেলায় মোট ৩টি জিআর মামলা রয়েছে। এর মধ্যে পুঠিয়া থানার জিআর সাজা-৩৬৩/১৮ মামলায় বিজ্ঞ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার এড়িয়ে পলাতক ছিলেন। র্যাব-৫ এর সিপিএসি'র দক্ষতা ও পেশাদারিত্বের কারণে এ ধরনের পলাতক আসামীদের গ্রেপ্তার সম্ভব হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতে র্যাবের এই তৎপরতা এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় স্তান্তর করা হয়েছে।