উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক


, আপডেট করা হয়েছে : 30-07-2026

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক

শেরপুরের নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে আটক করেছে পুলিশ।


বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টায় নকলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরুষা গ্রাম থেকে তাকে আটক করা হয়।


নাসির উদ্দিন নকলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।



এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার