ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ


, আপডেট করা হয়েছে : 28-07-2026

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।


মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।



সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার