সংসদের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ


, আপডেট করা হয়েছে : 14-07-2026

সংসদের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসি পরীক্ষার্থীদের ওপর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করেছে পুলিশ। 


এ ঘটনায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে এই লাঠিচার্জের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর আগে বিকেলে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা সংসদ ভবন এলাকায় গিয়ে অবস্থান নেন।


 টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সোমবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার সায়েন্সল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা অবরোধের পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে মিছিল করেন। দুপুরে ঢাবির ভিসি চত্বরে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা নীলক্ষেত-টিএসি সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবি এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। পরে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যান।সর্বশেষ তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা এখনো সংসদ ভবন এলাকায় অবস্থান করছেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার