রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সোমবার (২২ জুন) এক অফিস আদেশে এই রদবদল করেন।
আদেশ অনুযায়ী, আরএমপির এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারীকে নগরের বোয়ালিয়া থানায় বদলি করা হয়েছে। আর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলামকে পাঠানো হয়েছে এয়ারপোর্ট থানার দায়িত্ব দিয়ে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুটি থানার ওসিকে রদবদল করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।’