রাজশাহীতে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মাহমুদুস সালেহীন,রফিক আহমেদ ডলার সহ মহানগর যুবদল এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে সাহেববাজার জিরো পয়েন্ট, গণকপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।