সৌদিতে হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু


, আপডেট করা হয়েছে : 26-05-2026

সৌদিতে হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।


মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে জানা যায় নিহতেরা হলেন- শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান, আরেক জন রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ।


নিহত তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।



চলতি বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।



এদিকে মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে।




  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার