রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬


, আপডেট করা হয়েছে : 09-05-2026

রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার (৯ মে) বেলা ১২ টায় আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সূত্রমতে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার