মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখাচ্ছে।
ট্রাম্প বলেন, তেহরান বর্তমানে খুব মরিয়া হয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আসতে চায়। তিনি উল্লেখ করেন, দুই পক্ষ অনেক বিষয়ে একমত হলেও মূল বাধা হয়ে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি।
তিনি স্পষ্টভাবে জানান, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এই ইস্যুতেই এখনো দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
এদিকে আলোচনায় অচলাবস্থার পর যুক্তরাষ্ট্র ইরানের সব বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।