স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
কমিটির বাকি চার সদস্য হলেন- প্রধনমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে গত ২ এপ্রিল স্বাক্ষর করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ধারা ৭ অনুযায়ী সংসদ সচিবালয় কমিশন গঠন করা হলো।