৩ কোটি ডলারের মার্কিন ‘এমকিউ-৯ রিপার ড্রোন’ ভূপাতিত করার দাবি ইরানের


, আপডেট করা হয়েছে : 31-03-2026

৩ কোটি ডলারের মার্কিন ‘এমকিউ-৯ রিপার ড্রোন’ ভূপাতিত করার দাবি ইরানের

আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাকালে ইরানের ইসফাহান শহরের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরায়েলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।


ড্রোনটিকে ‘আগ্রাসী শত্রু’র সম্পদ হিসেবে বর্ণনা করে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে। 


আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, ভূপাতিত ড্রোনটি নজরদারি এবং নিখুঁত হামলার জন্য পরিচিত বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন।


সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিয়ে ইরান এ পর্যন্ত মোট ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার রেকর্ড গড়ল। বিশেষজ্ঞরা বলছেন, একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় ৩ কোটি মার্কিন ডলার।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার