এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১


, আপডেট করা হয়েছে : 19-02-2026

এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি চলন্ত ট্রাকের ধাক্কায় শওকত বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।



বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় আন্ডারপাসের ওপর ওই দুর্ঘটনা ঘটে।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন উপ-সহকারী পরিচালক জানান, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের পাশে বিকল ট্রাক থামিয়ে ত্রুটি মেরামত করছিলেন চালক ও সহযোগী। এ সময় আরেকটি ট্রাক পেছন থেকে থেমে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই ট্রাকের চালকের সহযোগী গুরুতর আহত হয়।


তিনি আরও জানান, তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এদিকে, এ ঘটনায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার