পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে আমদানি ও রপ্তানি করা পণ্যবাহী ট্রাক বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত জিরোপয়েন্টে চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের পর থেকে আগের নিয়ম অনুযায়ী আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।