রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৯


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 23-12-2025

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৯

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আওয়ামী কর্মী হলেন, রাজশাহী মহানগরীর কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর ছেলে আব্দুল হানিফ (৩৬)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার