আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 17-12-2025

আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর মেলা চলবে ধারাবাহিকভাবে ১৫ মার্চ পর্যন্ত।

বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, এবারের বইমেলাকে কেন্দ্র করে নিরাপত্তা, প্রকাশনা কার্যক্রম ও পাঠক-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার