বোয়ালিয়া থানা পুলিশের তৎপরতায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩


, আপডেট করা হয়েছে : 09-09-2026

বোয়ালিয়া থানা পুলিশের তৎপরতায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩

 রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ ভোর আনুমানিক ৫.৩০ টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মীরা ব্যানারসহ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয়রা ও বাদী বাধা দিলে তারা বাদীকে হুমকি দেয় এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে।


এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার ষড়যন্ত্রের অভিযোগে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।


মামলাটি তদন্তকালে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৮ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টায় রাজপাড়া থানার কাজীহাটা এলাকা থেকে বোয়ালিয়া থানার হেতেমখাঁ গ্রামের মো: স্বপন শাহর ছেলে মো: সোহান ইসলাম ওরফে নিশান (২৬) এবং একই দিন সন্ধ্যা সোয়া ৭টায় বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকা থেকে একই গ্রামের মো: কালামের ছেলে মো: অন্তু (২৩)-কে গ্রেপ্তার করা হয়।



এরপর ৯ সেপ্টেম্বর রাত ১২টায় বোয়ালিয়া থানার টিটিসি মোড় এলাকা থেকে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা গ্রামের মো: জাহাঙ্গীর হোসেনের ছেলে মো: রাসেল হোসেন রানা (৩০)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী'র বলিষ্ঠ নেতৃত্ব ও তৎপরতার কারণে এত দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং নাশকতাকারীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান নগরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার