ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ, আপিল করবে ঢাবি


, আপডেট করা হয়েছে : 18-11-2026

ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ, আপিল করবে ঢাবি

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।


এর আগে, বুধবার (১৮ নভেম্বর) সকালে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।


বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে আপিলের সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই আমরা আপিল করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছিল, এর ওপর হাইকোর্ট একটি রায় দিয়েছেন। এখন আমরা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখার চেষ্টা করব।’


এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। ফলে হাইকোর্টের এ নির্দেশের কারণে বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার