আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মালাউইকে ৫-০ গোলে হারিয়েছে মিশর। জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। আর এই জোড়া গোলের মাধ্যমে ইতিহাস গড়েছেন সাবেক এই লিভারপুল তারকা। দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) মালাউইয়ের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন ৩৪ বছর বয়সী সালাহ। তাতেই ছুঁয়ে ফেলেন সদ্য সাবেক হওয়া কোচ হোসাম হাসানকে।
২৩ বছর পর প্রথমবার মিসরের এমন কীর্তি, হাসামকে টপকালেন সালাহ
এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। সেটিই তাকে নিয়ে যায় মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে।
২০১১ সালে মিশর জাতীয় দলে অভিষেক হয়েছিল সালাহর। এরপর দেশের হয়ে খেলেছেন ১২৩টি ম্যাচ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার ৭০ গোলের মাইলফলক ছুঁয়ে ছাড়িয়ে গেলেন এত দিন শীর্ষে থাকা হোসাম হাসানকে।